Posts

Showing posts from April, 2020

করোনা ভাইরাসেে মারা গেলেন ডা.মঈন উদিদন

Image
                                ডা.মঈন উদদীন সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার!  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডাঃ মোঃ মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তাঁর এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মত। বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসাসেবা দিয়ে গেছেন। মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মত নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশ...

শিক্ষা মুলক একটি গলপ ধন সম্পদ দারিদ্র্যতা বৃদ্ধি করে।

Image
গরিব এবং ধনীর গলপ      একদিন এক ধনী পিতা তার ৮ বছরের সন্তান কে নিয়ে ঘুরতে বের হলেন। বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কি পরিমান দরিদ্র হতে পারে। তারা একটি গরিব পরিবারের বাড়ি তে সময় কাটালেন। ওখান থেকে বাড়ি ফিরার সময় বাবা ছেলে কে বললেন, “দেখলে তারা কি গরিব… তাদের কাছ থেকে কি শিখলে??” ছেলে জবাব দিল… "আমাদের ১ টি কুকুর… তাদের ৪ টি। আমদের ১ টি ছোট Swimming Pool আছে …….. তাদের বিশাল নদী। আমাদের রাতে বিভিন্ন ধরনের বাতি আলো দেয়… তাদের রাতে আলো দেয়ার জন্য আছে অসংখ্য তারা। আমরা খাবার কিনি… তারা খাবার বানায়। আমদেরকে Protect করার জন্য আছে ঘরের দেয়াল… তাদের Protect করার জন্য আছে তাদের অসংখ্য বন্ধু ও প্রতিবেশী। আমদের আছে বিভিন্ন Famous লেখকের বই… তাদের আছে Quran ,Bible,Gita …।" ধন্যবাদ, আমরা যে খুবই দরিদ্র তা আমাকে দেখানোর জন্য। Jahangir Alam kulaura   

শিক্ষণীয় একটি গল্প নিজে বদলালে বদলাবে জীবন

Image
তুমি পারবে, তোমাকে পারতেই হবে অনেক বড় একটা কোম্পানী হঠাৎ করে ব্যবসায় লোকসান করে বসলো। এক দুপুরে সেই কোম্পানীর কর্মচারীরা বাইরের ক্যান্টিনে লাঞ্চ করে ফেরার সময় অফিসের প্রবেশমুখে একটি নোটিশ দেখতে পেল। নোটিশে লেখা ছিল, 'আমাদের কোম্পানীর লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী, সে গতকাল মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। যে কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত।' একজন সহকর্মীর মত্যুর খবর শুনে প্রথমে লোকেরা দুঃখ পেল। তবে এরপর তারা কৌতুহলী হয়ে উঠলো এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই সেমিনার রুমে এসে একত্রিত হল,সবাই ভাবতে লাগলো,'আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল?  তবে সে যেই হোক, এখন সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো হঠাৎ তারা কেমন যেন বাকশূন্য হয়ে গেল, হতভম্ভ হয়ে গেল। যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। কফিনের ভেতর আসলে রাখা ছিল একটা আয়না। যে ভেতরে তাকিয়েছিলো সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিলো। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, তোমার সাফল্যের পথে বাধা দিতে স...

করোনা নিয়ে ইতালির এক ব্যক্তির করুন কাহিনি।

Image
সময় থাকলে একটু পড়বেন। ইতালিতে করোনায় আক্রান্ত ৯৩ বছর বয়সী এক বৃদ্ধ সুস্থ হয়েছিলেন!!! সুস্থ হওয়ার পর তাকে বলা হলো হসপিটালের বিল পরিশোধ করতে যেখানে ১ দিনের ভেন্টিলেটর বিল ছিল ৫০০০ পাউন্ড যা বাংলাদেশী টাকায় ৫ লক্ষ টাকার উপরে! বৃদ্ধ বিলের কথা শুনে কাঁদতে লাগলেন, ডাক্তাররা তাকে আস্বস্ত করলেন যেন বিল পে'র জন্য কান্না না করে! তিনি বললেন, আমার কান্না বিলের জন্য না আমি সম্পুর্ণ বিল পরিশোধ করবো। আমি বরং কান্না করছি একদিন নিশ্বাস নেয়ার জন্য আমাকে ৫০০০ পাউন্ড দিতে হচ্ছে অথচ ৯৩ বছর ধরে আমি সৃষ্টিকর্তার দেয়া সতেজ বাতাসে নিশ্বাস নিচ্ছি যার জন্য আমাকে কখনো পে করতে হয়নি! তাহলে সৃষ্টিকর্তার কাছে আমি কতটা ঋণী! 😰😰 আল্লাহ পাক বলেন, "সুতরাং তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে"!!? - সূরা আর-রাহমান আল্লাহ পাক আমাদেরকে তাঁর নিয়ামতের শুকরিয়া আদায় করার তাওফিক দান করুক! করোনা থেকে হেফাজত করুক! আমিন। #Jahangir alam

পরকীয়া প্রেম শিক্ষা মুলক হাসির গল্প

Image
Jahangir Alam  একটা শিক্ষণীয় মজার ব্যাপার পড়ে দেখুন ভালো লাগবে, ** একবার এক বাপ নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখলো, তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসলো, বাবা জিজ্ঞেস করলো--"তোর সাথে এই মেয়েটি কে রে..?" ছেলে : বাবা, সে আমার রুম পার্টনার আর আমার সাথেই থাকে। তুমি এটা নিয়ে কি কি ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্ক নেই। আমাদের দুজনেরই আলাদা আলাদা কামড়া আর আমরা দুজনে আলাদা আলাদা বেডে ঘুমাই। আমরা দু'জন শুধু খুব ভাল বন্ধু। বাপ : ঠিক আছে বেটা। পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলছে--"শুনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছিনা। আমার সন্দেহ তোমার বাবাই এটা চুরি করে নিয়ে গেছেন। ছেলেটি রেগে গিয়ে বলল--"শাট আপ...তুমি এসব কি বলছো..?" মেয়েটি বলল--"তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখোনা, জিজ্ঞেস করতে কি আপত্তি..?" ছেলেটি বলল--"OK, আমি...

প্রবাসীদের প্রতি আমার অনুরোধ।

Image
                              Jahangir Alam ইউরোপ,আমেরিকা,ক্যানাডা,মধ্যপ্রাচ্য সহ বিশ্বের যে প্রান্তে যেসকল প্রবাসী ভাই-বোন,বন্ধু,আত্মীয়-স্বজন রয়েছেন আপনারা সকলে নিজে নিজেদের দিকে খেয়াল রাখবেন।কাজ ছাড়া কেউ বাইরে যাবেননা,সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন।আপনারা দেশের কথা,পরিবারের কথা চিন্তা করে নিজেকে বিপদে ফেলবেননা।কারন আপনার/আপনাদের কিছু হলে এই দেশ এবং পরিবারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে,যা আপনি/আপনারা নিজেও চিন্তা করতে পারবেন না।আপনারা হলেন আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি,আপনাদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা।আপনারা বেচে থাকলে বেচে থাকবে বাংলাদেশ,বেচে থাকবে পরিবার,বেচে থাকবে সমাজ।তাই নিজে সুস্থ্য থাকুন,আল্লাহকে ডাকুন।সবকিছু সমাধানের মালিক হলেন মহান আল্লাহ রাব্বুল-আল আমীন। আজ দিনের বেলা জুম-আর নামাজ আদায় করতে না পারলে ঘরে বসে নামাজ আদায় করে আল্লাহকে স্মরন করুন।সাপ্তাহিক এই ঈদের দিনে আল্লাহ সকলের দোয়া কবুল করবেন ইন শা আল্লাহ। আপনাদের সকলের দোয়ায় আল হামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল-আল আমীন বিশ্বের অন্যান্য দে...